পূজা মন্ডপ পরিদর্শনে ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু

নীলফামারী প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, অক্টোবর ০২, ২০২৫
news-banner
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু অত্র ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। 

 সপ্তাহব্যাপী সকাল থেকে মধ্য রাত পর্যন্ত পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের সার্বিক খোঁজখবর নেন ও কমিটির সকল সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বিভিন্ন পূজা মন্ডপে শুভেচ্ছা বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কেউ পূজা মন্ডপ এলাকায় বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি প্রত্যেক মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা করার আশ্বাস দেন। 

Leave Your Comments