সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ-তাড়াশ গড়তে চান, রুহী আফজাল

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, অক্টোবর ০২, ২০২৫
news-banner
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চান বিশিষ্ট শিল্পপতি নারী উদ্যোক্তা রুহী আফজাল। সিরাজগঞ্জে রায়গঞ্জ-তাড়াশে ৩০ টি পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি । সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ- তাড়াশ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। পাকিস্তান পার্লামেন্টের সাবেক সদস্য মরহুম আফজালুল হক মনি তালুকদারের সুযোগ্য কন্যা নারী উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি রুহী আফজাল আরও বলেন, বিএনপি সবসময় সাম্প্রতিক সম্প্রীতির রাজনীতির পক্ষেই কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে , হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে এ দেশের জন্য কাজ করলে বাংলাদেশ হবে সম্প্রীতি ও গণতন্ত্রের দেশ। তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিতে হবে । 
বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী, নিমগাছি, ক্ষিরতলা,ঘুড়কা,চান্দাইকোনা, মোর দিয়া , ও তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন নারী উদ্যোক্তা শিল্পপতি রুহী আফজাল । এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

Leave Your Comments