ময়মনসিংহে ইউপি সদস্যকে পিটিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: সোমবার, অক্টোবর ০৬, ২০২৫
news-banner
ময়মনসিংহের তারাকান্দায় এক ইউপি সদস্যকে পিটিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।৫ অক্টোবর-২০২৫ ইং তারিখ রোজ রবিবার সন্ধ্যায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়ের খাবার দিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন (৫০)। তিনি তারাকান্দার বানিহালা ইউনিয়নের নালচাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানাগেছে,জামাল উদ্দিনের সঙ্গে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।বিগত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়েছিল। সম্প্রতি ইউপি সদস্যের মাছের খামারে বিষ দিয়ে মাছ নিধন করা হয়ছিল। এ ঘটনায় জামাল উদ্দিন প্রতিপক্ষকে সন্দেহ করেন।পরে প্রতিপক্ষের পুকুরেও বিষ দেওয়া হয়েছিল এবং এতে ইউপি সদস্যের ওপর সন্দেহ করেন প্রতিপক্ষের লোকজন।

গতকাল সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টার দিকে জামাল উদ্দিন স্থানীয় একটি মাদ্রাসায় মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বানিহালা গ্রামের দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার সামনে ওত পেতে থাকা ৭-৮ জনের একটি দল তার উপর হামলা চালায়।হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান।পরে স্থানীয় লোকজনেরা জামাল উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে নিলে চিকিৎসকেরা রাত প্রায় ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন,মেয়েকে মাদ্রাসায় খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্যকে পিটিয়ে গুরুতরভাবে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments