সিরাজদিখানে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

হৃদয়,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

Date: সোমবার, ডিসেম্বর ০১, ২০২৫
news-banner
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সিরাজদিখান উপজেলা বিএনপি এক দোয়া মাহফিলের আয়োজন করেছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব শেখর নগর ইউনিয়নের গোপালপুর গ্রামে বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ মাহফিল হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা ১নং সদস্য, আহ্বায়ক কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপি ও সভাপতি, সিরাজদিখান থানা বিএনপি এবং মুন্সীগঞ্জ ১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, সিরাজদিখান কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খান, সিরাজদিখান বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, বিএনপি নেতা আব্দুস সালাম, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজিজুল ইসলাম, সিরাজদিখান যুবদলের সদস্য রিয়াজ মোহাম্মদ মান্নানসহ
বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। মাহফিলে জামিয়া শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রাতেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের ভাষায় তার শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটময়। দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়া শেখ মো. আব্দুল্লাহ মাদ্রাসার মহতামিম মুফতি হাবিবুর রহমান। উপস্থিত সবাই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

Leave Your Comments