বান্দরবানের রোয়াংছড়িতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি) সহযোগীতায় ও কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) বাস্তবায়ন এবং পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-রোয়াংছড়ি বিডি-০৫০৩-আয়োজনের প্রকল্প কার্যালয়ে অন্তর্ভুক্ত প্রকল্পের ৩৪৫জন উপকারভোগীদের মাঝে কম্ফোটেবল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি ২০২৫) এর আয়োজিত অনুষ্ঠানে টিউটর রসথাং পার বম সভার সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রকল্প সভাপতি ঙুনথাং সাইলুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সেনা ক্যাম্পের সাব-জোন কমান্ডার মেজর সৈয়দ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কম্প্যাশন ইটারন্যাশনাল বাংলাদেশ এর সিনিয়র পার্টনারশীপ ফ্যাসিলিটেটর সজল মল্লিক, বান্দরবন সিডিসি কো-অর্ডিনেট জেমস লাল থার ঙাক বম। স্বাগত বক্তব্যে প্রকল্প ম্যানেজার লাল রাম কাপ বম বলেন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত উপকার ভোগীদের মাঝে সিএইচসিপি মা ও শিশুদের স্বাস্থ্য সেবা ও পুষ্টিকর খাবার বিতরণ করে আসছে এবং প্রকল্পের আওতায় অন্যান্যদের কেটাগড়িতে সেলাই মেশিন, পশু পালন উপরে আর্থিক সহায়তা ও বেকার যুবক-যুবতীদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রদানসহ ছাত্র-ছাত্রীদের আর্থিকভাবে অসচ্ছদের মাঝে উপবৃত্তির ও মাসিক বেতন ফি দিয়ে আর্থিক সহযোগিতা ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভার শেষে প্রধান অতিথি প্রকল্পের ৩৪৫জন উপকার ভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।