মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা

আসাদুজ্জামান টিটু, রংপুর :

Date: বুধবার, ফেব্রুয়ারী ০৪, ২০২৬
news-banner
রংপুরের মমিনপুরে ধর্মীয় সম্প্রীতি ও স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের পশ্চিম জানপুর সুরেনরাবুর হাটখোলা হরি ও দুর্গামন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শামসুজ্জামান সামু। বক্তব্যে তিনি বলেন, "একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই।" তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং আগামীতে তা সমাধানের আশ্বাস দেন।পশ্চিম জানপুর সুরেনরাবুর হাটখোলা হরি ও দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু সুধীর চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতা বাবু রাম জীবন কুন্ডু। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মন্দিরের বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave Your Comments