ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী মান্নানের হয়ে ভোট চাইলেন প্রফেসর মামুন মাহমুদ

বিশেষ প্রতিবেদকঃ

Date: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৫, ২০২৬
news-banner
 নারায়ণগঞ্জ -৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক তারেক রহমানের আদর্শে যিনি আদর্শিত অধ্যাপক মামুন মাহমুদ।যিনি তার জীবনের সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করছেন।প্রফেসর মামুম মাহমুদ বলেন,স্বতন্ত্রপ্রার্থী কী আপনাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবে ।সরকার কাছ থেকে কিছু এনে দিতে পারবে।সরকারের কাছ থেকে কিছু এনে দিতে পারলে একটি দলের প্রতিনিধি প্রয়োজন ।যিনি সরকারের কাছ থেকে আপনাদের সহায়তা করতে পারবে।তাই আগামী দিনে একটি দলের প্রতিনিধি যিনি আপনাদের সন্তান এবং তারেক রহমান যাকে আপনাদের সেবায় নিয়োজিত করার জন্য একটি প্রতীক দিয়েছেন ।সেই ধানের শীষ প্রতীকে বিজয় করতে ১২ ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে যাবেন।ভোট দিবেন।কোনো স্বতন্ত্রপ্রার্থীকে নয়।আপনাদের পাশে সব সময় যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাকে।আগামীতে যদি আপনারা ধানের শীষ প্রতীককে নির্বাচিত করে জনতার সরকার প্রতিষ্ঠা করেন ।আমরা ইণশাআল্লাহ সব সময় তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে কাজ করবো ।এ সময় ,উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাকসুদুল আলম রাজীব।ওয়াকিল উদ্দীন ভূইয়া ,সিদ্ধিরগঞ্জ রিপোর্টার ক্লাবের প্রেসিডেন্ট বাবুল সহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

Leave Your Comments