শপথ নিলেন পীরগাছা-কাউনিয়া আসনের সংসদ সদস্য আখতার হোসেন

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বুধবার, ফেব্রুয়ারী ১৮, ২০২৬
news-banner
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সংসদ সদস্য পদের পাশাপাশি তিনি একইসঙ্গে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে আখতার হোসেন মোট ১,৪৭,৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার এই তরুণ নেতা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৮,৩৩১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।শপথ গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় আখতার হোসেন বলেন, "এই বিজয় জুলাই বিপ্লবের শহিদদের এবং পীরগাছা-কাউনিয়ার সর্বস্তরের জনগণের। এলাকার সার্বিক উন্নয়নে আমি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি"।

Leave Your Comments