রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উপজেলা পর্যায়ের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে এ আয়োজন করা হয়।
গত ২৮ ও ২৯ এপ্রিল উপজেলা প্রশাসনের আয়োজনে মিনি স্টেডিয়ামে এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী বালক-বালিকারা ৮টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিভাবান খেলোয়াড়দের যাচাই-বাছাই করে জেলা পর্যায়ে পাঠানোর জন্য নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও
নতুন কুঁড়ি স্পোর্টস-এর সভাপতি জেসমিন আক্তার,সদস্য সচিব কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।জানা যায়, নির্বাচিত খেলোয়াড়দের জেলা পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে।
যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে আনা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে ভবিষ্যতে বালক - বালিকা খেলায় মনোযোগী হবে এবং পর্যায় থেকে ভালো খেলোয়াড় তৈরি হবে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে।