পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের উদ্যোগে তেঁতুলিয়া উপজেলার দুঃস্থ, অসহায় ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্বাচনী এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে এই অর্থ সহায়তার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন:রেজাউল করিম শাহিন,সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন,আবু সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক,আতাউর রহমান কাবুল,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। নুরুজ্জামান দুলাল, আহ্বায়ক, উপজেলা ছাত্রদল,আবু বকর সিদ্দিক, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল মাসুদ করিম সভাপতি,৭নং ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন বলেন,পবিত্র ঈদ-উল-আজহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ভাইয়ের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারের এই ত্রাণ ও কল্যাণ তহবিল গরিব-দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সুষ্ঠুভাবে বিতরণ কার্য পরিচালনার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এরপর অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে উপস্থিত সুবিধাভোগীদের হাতে ঈদের নগদ অর্থ সহায়তা তুলে দেন। নগদ অর্থ পেয়ে স্থানীয় অসহায় ও গরিব পরিবারের মানুষগুলো অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন।