রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে খলেয়া গঞ্জিপুর স্কুল ও কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীদের বিষয়ে আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার নানা দিক নিয়ে মতবিনিময় করা হয়। ৫ নং খলেয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো: মাসুদ রানা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রংপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেন সরকার। সভায় সভাপতিত্ব করেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: কাওছার আলম শাহ্ এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সাগর। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আর রশিদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক জুয়েল ও মতিকুর রহমান প্রামানিক, হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল ও সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, সদ্যপুস্করনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর হাসান জুয়েল ও যুগ্ম আহবায়ক ফারুক,খলেয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, ছাত্রনেতা মারিফুল ইসলাম এবং সদর কৃষকদলের সদস্য সচিব বুলু আজাদ। এছাড়াও সভায় রংপুর সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।এদিকে, সভার দ্বিতীয় অধিবেশনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় ফরম ক্রয় করেছেন খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহ্, খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাগর, সাবেক ছাত্রনেতা ও খলেয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং খলেয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিপন মিয়া।