গঙ্গাচড়ায় গিরিয়ার পাড় নূরানী মাদ্রাসা ছাদ ঢালাই হত দরিদ্রের মাঝে ঘর বিতরণ উদ্বোধন

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি:

Date: রবিবার, মে ২৪, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকায় গতকাল বিকালে গিডিয়ার পাড় নুরানী মাদ্রাসা ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন রংপুর ১ আসনের সংসদ সদস্য জননেতা সহকারী অধ্যাপক রায়হান সিরাজী এম,পি। 
এসময় বাংলাদেশ জামায়তে ইসলামী গঙ্গাচড়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ রোকনউজ্জামান,সহ-সভাপতি অধ্যক্ষ অলিউল্লাহ, গঙ্গাচড়া ইউনিয়ন আমি মহীশুর রহমান,মাওলানা তাজ উদ্দিন, শোয়াইবুর রহমান, ইউ,পি সদস্য হাফিজ হায়দার খান খালিদ, সাবেক ইউপি সদস্য, আবু বক্কর সিদ্দিক,উত্তর পানাপুকুর গিরিয়ার পাড় পূর্বপাড়া পুরাতন জামে মসজিদ এর পেস ইমাম আব্দুস সামাদ, গিরিয়াড় পাড় নূরানী মাদ্রাসার সভাপতি বাবুল মিয়া, জামায়াত নেতা,আলতাব হোসেন, আমির আলী, মজিবর রহমান, মহাসিন মিয়া,মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান, সোহেল রানা, আশিকুর রহমান, আতিয়ার রহমান, আব্দুস সালাম, ইনদাস আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
পরে রায়হান সিরাজী এম,পি মহোদয়, উপজেলা সহকারী (ভূমি) অফিস পরিদর্শন ও ইউনিয়ন ভূমি সহকারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও
 সিড অপ সাদাকাহ এর গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় গঙ্গাচড়া সদর ইউনিয়নের কুটি পাড়া এলাকায় হত দরিদ্রের মাঝে টিন সেট বাড়ি উদ্বোধন করেন।

Leave Your Comments