রায়গঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন : শিল্পপতি দুলাল হোসেন খাঁন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Date: রবিবার, মে ২৪, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব দুলাল হোসেন খাঁন।ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান বার্তা নিয়ে প্রতি বছর ফিরে আসে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা । এই উপলক্ষে রায়গঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ দুলাল হোসেন খান, তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন , পবিত্র ঈদ-উল আযহা প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও আত্মাবিনিয়োগ। এই উৎসব আমাদের মনে করিয়ে দেয় , সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠার জন্য ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হয় । আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় পশু কুরবানীর মধ্য দিয়ে আমরা শিখি বিনম্রতা, সহনশীলতা এবং দরিদ্রের পাশে দাঁড়ানোর চেতনা । ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি রায়গঞ্জ উপজেলা বাসীকে সুখ-শান্তি, সমৃদ্ধি এবং সৌহার্দ্যময় সমাজ গঠনে আহ্বান জানান। ঈদের আনন্দে ধনী-গরিব সকল শ্রেণিপেশার মানুষ যেন এক কাতারে দাঁড়ায় এমনটাই তার প্রত্যাশা।

Leave Your Comments