পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা এবং শিক্ষকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধনের নামে প্রধান শিক্ষককে নিযে অপপ্রচার করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
রবিবার (২৪মে)দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনটি করেন প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক কাবুল। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষকের নামে বিভিন্ন মনগড়া, কাল্পনিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে একটি মহল বিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের সুনাম ক্ষুন্নের প্রতিবাদের নামে মানববন্ধন করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মানববন্ধনের নামে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি প্রতিদিন শিক্ষকদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চড়াও হওয়াসহ বিভিন্নভাবে গালিগালাজ করার ঘটনাও ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন।
বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করেন, মানববন্ধনের নামে যে কার্যক্রম চালানো হয়েছে তা বিদ্যালয়ের সুনাম নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র। বিদ্যালয়ের একটি মহলকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "যারা সুপরিকল্পিতভাবে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে মানববন্ধন করেছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সম্মান রক্ষার্থে যারা এই অপপ্রচারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি।