পঞ্চগড়ের তেঁতুলিয়া ভজনপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল 'তেঁতুলিয়া উপজেলা পাথর ও বালি লোড-আনলোড শ্রমিক কল্যাণ ফেডারেশন রেজি নং-৩৪৪১।সোমবার (৮জুন) সংগঠনের কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জমিরউদ্দিন (গমির)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তেঁতুলিয়া উপজেলার পাথর ও বালি লোড-আনলোড কাজে নিয়োজিত শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করবে এই নতুন সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভজনপুর ৬নং ইউপি চেয়ারম্যান মসলিমউদ্দিন এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম তাজু,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ হাবু, সাবেক চেয়ারম্যান মুক্তারুল হক মুকু উপজেলা শ্রমিক দলের সভাপতি তসলিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় শ্রমিক সংগঠনের অনেক প্রতিনিধি।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।