সিরাজগঞ্জে রায়গঞ্জের ভূইয়াগাঁতী ঢাকা-রংপুর মহাসড়কের ব্রীজের নিচে অটোরিকশা ভ্রাম্যমাণ দোকানের দখলে রয়েছে। ৯ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূইয়াগাঁতী আন্ডারপাসের নিমগাছী রাস্তার মোড়ে ও রায়গঞ্জ রাস্তার অভিমুখে গ্রামীণ ব্যাংক সংলগ্ন রাস্তায় অটোরিকশার দখলে থাকায় যানজট লেগে থাকে। ভূইয়াগাঁতী স্কুল থেকে নিমগাছীর রাস্তায় নিয়মিত ভ্রাম্যমাণ দোকানের দখলে থাকায় পথচারীদের চলাচল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। দেখে মনে যেন অটোরিকশা ও সিএনজির গ্যারেজ ভাড়া দিয়েছে কোন প্রভাবশালী মহল। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত ৭ জুন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল এএসপি সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করলেও কাজের কাজ কিছুই হয়নি বলছেন সচেতন মহল। সন্ধ্যার পর পুরো রাস্তা ফল সবজি মাছ চটপটি ফুচকা সহ বিভিন্ন দোকানের দখলে চলে যায় এই রাস্তা। সমস্যা থেকে পরিত্রাণ পেতে ভ্রাম্যমাণ দোকান ও অটোরিকশা এবং সিএনজির গ্যারেজ অন্যত্র সরিয়ে নেওয়া সহ পুলিশি টহল বাড়নোর জোড় দাবি করেছেন এলাকাবাসী। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার( ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, পুলিশ অভিযান পরিচালনা করার পর আবার তারা ফুটপাত ও মহাসড়ক দখল করে, যা যাত্রী ভোগান্তির অন্যতম কারণ,তবে অভিযান অব্যাহত থাকবে।