সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল আমতলা বাজারে অটোরিকশা চালক নাঈম (২৫) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১মে) বিকেলে ধুবিল ইউনিয়নের আমতলা বাজারে শত শত নারী পুরুষে অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দাঁড়িয়ে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী খাদিজা খাতুন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর, বিএনপি নেতা মোস্তফাসহ আরো অনেকে। এ সময় বক্তব্যরা বলেন, নাঈম হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত ২৯ এপ্রিল সকালে সোনাখাড়া ইউনিয়ন খৈচালা বিলের পাড় থেকে নাঈমের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঐদিন সন্ধ্যায় তাড়াশ থেকে অটোরিকশা উদ্ধার ও শামীম নামে একজনকে আটক করে রায়গঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি) আহসানুজ্জামান বলেন, একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।