রংপুর সদর উপজেলার পাগলাপীর নামাপাড়া এলাকায় বাঁশ কাটাকে কেন্দ্র করে এক বৃদ্ধার পরিবারকে প্রাণনাশের হুমকি ও পরবর্তীতে রাতে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম হাসনা বানু (৭০)। তিনি স্থানীয় নামাপাড়া এলাকার বাসিন্দা।ভুক্তভোগী হাসনা বানু জানান, বাড়ির পাশের বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে তাদের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধার পরিবারকে গ্রাম ছাড়া করাসহ মেরে ফেলার হুমকি প্রদান করে। হাসনা বানুর অভিযোগ, এই হুমকির জের ধরেই গভীর রাতে সুপরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। হঠাৎ আগুনে পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে। বিবাদী পক্ষের বক্তব্য এ বিষয়ে অভিযুক্ত একই গ্রামের ইউনুস আলীর ছেলে আশিকুর রহমান বিদ্যুতের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন,এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে।
এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।