তেঁতুলিয়ায় নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ৫৬জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: শনিবার, মে ৩০, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৫৬জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৩০মে)তেঁতুলিয়া নাগরিক প্ল্যাটফর্ম এর উদ্যোগে ইএসডিও-এর মহানন্দা ইকো রিসোর্ট (ইভোরটেয়) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা কৃতি শিক্ষার্থী এবং সমাজ ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গুণিজনদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তেঁতুলিয়া নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মোঃ জাকির হোসেন মোল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (শিশির)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোঃ আব্দুল্লাহ আল ফারুক, যুগ্ম সম্পাদক মোঃ সুজন মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মোঃ আহসানুজ্জামান, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক তজি ইসলাম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য কামরুজ্জামান কামু, শাহজাহান রাজা, আতাউর রহমান, সোহরাব আলী এবং সংসদ সদস্য (এমপি) প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদসহ স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে মোঃ জাকির হোসেন মোল্লাহ বলেন,গুণিজনদের সম্মাননা জানানো আমাদের নৈতিক দায়িত্ব এবং কৃতি শিক্ষার্থীদের এই স্বীকৃতি আগামী দিনে তাদের আরও দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করবে। তেঁতুলিয়ার উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তেঁতুলিয়া নাগরিক প্ল্যাটফর্ম সব সময় কাজ করে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক ও গুণিজনদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Leave Your Comments