সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে আলোচনায় সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

Date: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮ নং ওয়ার্ডের আইলপাড়া এলাকায় বসবাসকারী সাইফুল ইসলামকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালীর বাসিন্দা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় বসবাস করে আসছেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সভা-সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করতেন। যদিও তিনি কোনো পদধারী নেতা ছিলেন না, তবুও দলীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাইফুল ইসলাম এলাকায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এছাড়া কয়েকজন বাসিন্দার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বিভিন্ন কাজে সাইফুল ইসলাম সহযোগিতা করতেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave Your Comments