তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন: ২০০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :

Date: বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
news-banner
খরিপ মৌসুমের রোপা আমন উফশী জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়। তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,৩ নং ইউপির এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম এবং সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনজুর মোরশেদ।

খরিপ মৌসুমে উফশী রোপা আমন উৎপাদন বৃদ্ধি লক্ষ্য ২,০০০কৃষককে বিনামূল্যে উফশী রোপা আমন ধান বীজ: ৫ কেজি,ডিএপি (DAP) সার: ১০ কেজি,এমওপি (MOP) সার: ১০ কেজি বিতরণ করা হয়।।

সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলায় রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং কৃষকরা ব্যাপকভাবে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন কৃষকদের সঠিক নিয়মে সার ও বীজ ব্যবহারের পরামর্শ দেন। বিনামূল্যে এই সার ও বীজ পেয়ে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।

Leave Your Comments