দাকোপের লাউডোবে আশার প্রদিপ সমাজ উন্নয়ন সংস্হার অবহিত করণ সভা অুনুষ্ঠিত

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
news-banner
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আশার প্রদীপ সমাজ উন্নয়ন সংস্থা (আসুস ) এর বাস্তবায়নে দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের নেটজ-বাংলাদেশের অর্থায়নে এবং বারসিক এর কারিগরি সহযোগিতায় নারীর ক্ষমতায়নের মাধ্যমে সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক জলবায়ু অভিযোজন প্রকল্প এর প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
২১ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার দিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে লাউডোব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা সুদীপ বালা। 
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,মহিলা অধিদপ্তরের জাকারিয়াআলহেলাল,কৈলাসগঞ্জ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান প্রবীর রায় প্রধান শিক্ষক অমিও মন্ডল অধ্যাপক নারায়ণ রায় , ইউপি সদস্য বাবলু গাজী,ইউপি সদস্য হেলাল সরকার,সাংবাদিক তুষার দাস, প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ আরো অনেকে।
দাকোপ উপজেলার ৩ টি ইউনিয়নে নারীদের নেতৃত্বে স্থানীয় জনগণের জলবায়ু অভিযোজনের মাধ্যমে জলবায়ু সহিসনু সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে,দাকোপ উপজেলার বানিশান্তা,লাউডোব ও কৈলাসগঞ্জ এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার নারী নেতৃত্ব ও কমিউনিটি সংগঠন শক্তিশালী হবে যার মাধ্যমে স্থানীয় জনগণের জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি পাবে। অন্যদিকে এই এলাকার পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষি উদ্যোগ সম্প্রসারিত হবে এবং যুব নাগরিকবৃন্দ তাদের পরিবেশ ও অধিকার বিষয়ে সক্রিয় অংশগ্রহণ করবেন প্রকল্প পরিস্থিতি সময় প্রকল্প পরিচয়ে তুলে ধরেন আসুসের নির্বাহী পরিচালক জনাব পরিতোষ কুমার মৃধা। উক্ত কর্মশালায় ৪০ জন সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সাংবাদিক,, শিক্ষক
প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,ক্লিনিক ইনচার্জ ও উপকারভুগী বৃন্দ।

Leave Your Comments