সংগলশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান জিয়া,র

মাইনুল হক নীলফামারী:

Date: বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
news-banner
নীলফামারী সদর উপজেলার ১২ নম্বর সংগলশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট চেয়েছেন জনপ্রিয় মুখ মো. জিয়াউর রহমান (জিয়া)।
এলাকার সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রার্থীর বক্তব্যে মো. জিয়াউর রহমান বলেন, “অতীতে আমার প্রতীক চশমা থাকলেও আগামী নির্বাচনে প্রতীক যাই হোক না কেন, আমি আমার প্রাণপ্রিয় সংগলশী ইউনিয়নবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি। আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদেরও আমার পাশে পাবো ইনশাআল্লাহ।”
বক্তব্যে তিনি আরও বলেন, সংগলশী ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়নে রূপান্তর করতে এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে আমি কাজ করতে চাই। সে লক্ষ্যে আসন্ন নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ভোটারদের সর্বাত্মক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উল্লেখ্য, আসন্ন সংগলশী ইউপি নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপির এই মনোনয়ন প্রত্যাশী।

Leave Your Comments