রংপুর সদরে হরিদেবপুর আদর্শপাড়ায় ৩০০ ফিট রাস্তার সলিং কাজের উদ্বোধন

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আদর্শপাড়ায় একটি নতুন রাস্তার সলিং কাজের উদ্বোধন করা হয়েছে। উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে আল-আমিনের বাড়ি থেকে জুলফিকারের বাড়ি পর্যন্ত ৩০০ ফিট দীর্ঘ এই সলিং কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং হরিদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোজাহারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জুলফিকার আলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, সলিংয়ের কাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে এবং দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে।

Leave Your Comments