তেঁতুলিয়ায় বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরী ওনার্স এসোসিয়েশনের নির্বাচন আজ

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ

Date: শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
news-banner
বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরী ওনার্স এসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার (০৪ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা ইকো কটেজে (ESDO) স্থাপিত ভোট কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, আজ সকাল ১০:০০ ঘটিকা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪:০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন বোর্ড।
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে স্থানীয় সংবাদকর্মীদের ‘পর্যবেক্ষক’ হিসেবে উপস্থিত থাকার জন্য এসোসিয়েশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম মিঞা স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যথাযথ তদারকি ও উপযুক্ত প্রতিনিধি প্রেরণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
উত্তরবঙ্গের চা শিল্পের বিকাশে এই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় চা বাগান মালিক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Leave Your Comments