রোয়াংছড়িতে সিআরইএ কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

Date: শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
news-banner
বান্দরবানের  রোয়াংছড়ি উপজেলায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সিআরইএ কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলার উসারা লাইব্রেরি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতা ও সুইডেন সরকারের অর্থায়নে গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন)-এর উদ্যোগে বাস্তবায়িত ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার অংচউ মারমা সঞ্চালনায় সিআরইএ কমিটির সভাপতি মংপু মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী অম্লান চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, সহ সাধারণ সম্পাদক ও ৩৪৯ নং ঘেরাউ মৌজার হেডম্যান শৈসাঅং মারমা, রোয়াংছড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম ফজলুল কাদের চৌধুরী।  

সভায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্যরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়ন জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আলোচনায় বক্তার সহ সাধারণ সম্পাদক ও সদর ইউপি'র সাবেক সদস্য গান্ডিলাল তঞ্চঙ্গ্যা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারীদের নেতৃত্ব বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় রোয়াংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, ক্রিয়া প্রকল্পের একাউন্টস এন্ড এডমিন হোমন্তী চাকমা, মাঠ সহায়ক সুমনা তঞ্চঙ্গ্যা, সিআরইএ কমিটি'র সহ সভাপতি ও প্রান্তন শিক্ষক নেপাল কান্তি দাস, সহ সাধারণ সম্পাদক ও সদর ইউপি সাবেক চেয়ারম্যান সাহ্লামং মারমা, প্রান্তন শিক্ষক ও ৩৩৮নং রোয়াংছড়ি মৌজার প্রতিনিধি উচথোয়াই মারমা, সহ সাধারণ সম্পাদক গান্ডিলাল তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, সহ কোষাধ্যক্ষ ও কারবারি মংজহ্রী মারমা, সদস্য ঞোজাইহ্রী মারমা, অংবাউ মারমা, খুশি কুমার তঞ্চঙ্গ্যা, ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা, প্রুহ্রাঅং মারমা, সাংবাদিক প্রতিনিধি হ্লাছোহ্রী মারমা, সদস্য ও নারীর প্রতিনিধি লক্ষিরুন ত্রিপুরা, সুমিতা তঞ্চঙ্গ্যা, চিংমাউ মারমাসহ উপস্থিত ছিলেন।

Leave Your Comments