সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১০০ গ্রাম গাঁজা ও ৫২ পুড়িয়া হিরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

Date: শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল ০৩/০৪/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া মতি কাউন্সিলরের অফিসের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তার নাম-ঠিকানাঃ ১। লাল চাঁন (২১), পিতা- মৃত নূর মোহাম্মদ, মাতা- হাজেরা বেগম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা ও ৫২ পুড়িয়া হিরোইন উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments