গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক ইউনিয়নের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আমবাগান নামক স্থানে সন্ধ্যার পরে প্রতিনিয়ত বাড়ছে ছিনতাই এর ঘটনা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের আম বাগান নামক জায়গায় সন্ধ্যার পরে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে না, গার্মেন্টস শ্রমিকরা সন্ধ্যার পরে এ রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না, তার একটাই কারণ এ রাস্তায় সন্ধ্যার পরে একদল কিশোর গ্যাং ধারালো অস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর আক্রমণ করে। এমনকি টাকা পয়সা ও মোবাইল ফোন দিতে রাজি না হলে ধারালো অস্ত্র বা ছুরি দিয়ে আঘাত করা হয়। সাধারণ মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে কালিয়াকৈর উপজেলার শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ ইসমাইল মন্ডল তার কিছু অনুসারী নিয়ে কিছুদিন যাবত এ রাস্তাটিতে টহল দিচ্ছেন। এ বিষয়ে ইসমাইল মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি যেহেতু কালিয়াকৈর উপজেলার শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী সেহেতু শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা আমাকে সব সময় ভাবতে হয়, আমি আমার এই ভাবনা থেকেই নিজ উদ্যোগে আমার কিছু অনুসারী নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং আমি আমার সাধ্যমত চেষ্টা করব আগামীতে এই সেবা অব্যাহত রাখার জন্য। ইসমাইল মন্ডল আরো বলেন শুধু এ রাস্তা নয় কালিয়াকৈর উপজেলার যেকোনো রাস্তা যদি অনিরাপদ হয়ে পড়ে, আপনারা আমাকে জনগণের সেবক মনে করে জানাতে পারেন আমি আমার সাধ্যমত নিরাপত্তার ব্যবস্থা করব।