দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে দর্জি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামে বেসিক এনজিও কার্যালয়ে এই দর্জি প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন।
দর্জি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন, বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিসিডিবির এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, ল্যাম্ব ফুলবাড়ী এনজিও এর ফিল্ড কো-অর্ডিনেটর গীতা কুজুর।
বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার জানান, নারীদের স্বাবলম্বী করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে ১০ জন প্রান্তিক দরিদ্র অসহায় নারীকে ৩ মাসের দর্জি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে শেলাই মেশিন প্রদান করা হবে।
উপজেলার আদালীপুর ইউনিয়নের রাঙ্গামাটি হঠাৎ পাড়া গ্রামের ৫ জন, বেতদিঘী ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের ৫ জন আদিবাসি নারীসহ সর্বমোট ১০জন নারী প্রশিক্ষনে অংশগ্রহণ করেছেন।