রংপুর জেলা যুবদল নেতা গালিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আসাদুজ্জামান টিটু,রংপুর :

Date: মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
news-banner
রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত (২১ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাঁর এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

Leave Your Comments