তেঁতুলিয়ায় ৬ লাখ টাকা অর্থদণ্ড ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি :

Date: বুধবার, এপ্রিল ০৮, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির শহিদুল ইসলাম। তিনি তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া ইউনিয়নের প্রাণজোত গ্রামের বাসিন্দা এবং ‘এম পি মেশিনারীজ’ এর মালিক।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সরাসরি দিক-নির্দেশনায় গত রাতে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন তেঁতুলিয়া মডেল থানার চৌকস দুই কর্মকর্তা এএসআই মোঃ মোশারফ হোসেন ও এএসআই মোঃ সুমন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া থানা পুলিশ জানতে পারে যে সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম ঠাকুরগাঁও সদর থানা এলাকায় অবস্থান করছেন। পরবর্তীতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের সক্রিয় সহায়তায় ওই এলাকার চক্ষু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানা কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃত শহিদুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় বিজ্ঞ আদালত ৬ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছিলেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘ দিন ধরে এলাকা ছেড়ে পলাতক ছিলেন।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে ও অপরাধ দমনে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave Your Comments