চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মন্ডল

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান, সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মন্ডল। তিনি চেয়ারম্যান পদে আলোচনায় শীর্ষে রয়েছেন। আসন্ন সোনাখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর পাশে থেকে সার্বিক উন্নয়নে অবদান রাখতে চান। আব্দুল কুদ্দুস মন্ডল, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সাবেক সম্পাদক। রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক ও পরীক্ষিত নেতা হিসেবে রায়গঞ্জ উপজেলার সমস্ত নেতাদের নিকট পরিচিত মুখ। তিনি ইতিমধ্যেই ৯টি ওয়ার্ডে প্রতিদিন দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়  উঠোন-বৈঠক লিফলেট বিতরণ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত ও ধানের শীষের প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে জয়লাভ করলেও ভোট কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেয়া হয়।   ২০১৪, ২০১৮,ও ২০২৪ সালের অবৈধ হাসিনা সরকারের বিনা ভোটের কারচুপির নির্বাচনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে সামনে থেকে নেতৃত্ব দেন। গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার রাজপথে আন্দোলন করতে গিয়ে ঢাকাসহ রায়গঞ্জে একাধিকবার গ্রেপ্তার হয়ে জেল হাজতে যেতে হয় তাকে। দলের ত্যাগী পরিশ্রমি ও পরীক্ষিত নেতা হিসেবে নিরলসভাবে সোনাখাড়া ইউনিয়নে কাজ করে যাচ্ছেন। মাঠের নেতা হিসেবে রায়গঞ্জ উপজেলার  মানুষের সুখে দুঃখে পাশে থেকে দলের হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সাথে সকল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে সাবেক এ ছাত্রনেতা আব্দুল কুদ্দুস মন্ডল বলেন, আমি সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সকল উন্নয়ন পরিকল্পনা মাফিক করা হবে। আমার ইচ্ছা সোনাখাড়া ইউনিয়নবাসীর সেবা কারার জন্য দল যদি মনোনয়ন বা সমর্থন দেয় তাহলে ইউনিয়নের সকলস্তরের মানুষের ভালোবাসায় খুব সহজে চেয়ারম্যান হতে পারবো বলে আশা রাখি। তিনি আরও বলেন আগামীতে দলের হাত আরো শক্তিশালী করে মানুষের ভালোবাসা দিয়ে সকলে মাঝে বেঁচে থাকতে চাই। রায়গঞ্জে শিক্ষা বিস্তার ও মাদক সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করা হবে আমার মূল উদ্দেশ্য।

Leave Your Comments