সৌদি আরবে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি টাকা আত্মসাত ব্যাংক একাউন্ট দখল ও জাল কাগজপত্র করে ব্যবসায়ীর কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ী মিশকাতুল আলা।
সোমবার ২৩/১১/২০২৬ ইং সকাল ১১ টায় ডেমরা প্রেসক্লাবে কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন। সংবাদ সম্মেলনে মিশকাতুল আলা দাবি করেন, তিনি সৌদি আরবে ব্লু স্টার ম্যানপাওয়ার কোম্পানি 'নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
দীর্ঘদিন সৌদি আরবের রিয়াদে বসবাস করে আসছেন। তিনি বলেন কোম্পানির লাইসেন্সের জন্য ৩ জন ব্যবসায়ী পার্টনার রাখা জরুরী সৌদি আরবের নিয়মে তখন তিনি বিনা টাকায় তিনজনকে পার্টনার করে নেন। ১।আবুল খায়ের, মধ্য ভালুকা ময়মনসিংহ। ২ মাহবুব আলম, রায়পুরা নরসিংদী। ৩ আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ চাঁদপুর
এই ৩ জন পার্টনার করে নেন এবং ব্যাংক একাউন্ট করা হয়। কয়েক মাস যাবত ভালো চললে হঠাৎ বাংলাদেশে আমার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে আমি বাংলাদেশের চলে আসি।এখন ঐ ৩ জন বিনা পুঁজিতে আমি পার্টনার বানিয়েছি যাদের তারা এখন আমার নামে প্রোপাগান্ডা ছড়িয়ে ফেসবুকে এবং সাংবাদিক দিয়ে নিউজ করিয়ে। এমন কি জাল সার্টিফিকেট বানিয়ে আমার একাউন্টে টাকা সব হাতিয়ে নিয়েছে চক্র ৩ জন আমার ব্যবসা প্রতিষ্ঠান সহ জালিয়াতির মাধ্যমে তাদের করে নিতে চাইছে। এমন তো অবস্থায় আমি বাংলাদেশে ডেমরা থানায় একটি সাধারণ জিডি করি জিডি নং ৯৩৮
মিশকাতুল আলা আরো জানান আমার অনুপস্থিতে সুযোগে এই ৩ জন পরস্পরে যোগসাজশে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। ও ভুয়া কাগজপত্র তেরি করে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দেন এবং নিজেদের নামে ব্লু স্টার কোম্পানিটি রেজিস্ট্রেশন করে নেন। তারপর কোম্পানির অর্থ আত্মসাৎ করে ব্যাংক একাউন্ট নিজেদের নামে করে নেন। মিশকাতুল আলা আরো জানান বাংলাদেশে আসার পর আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করা হয়। এছাড়া অজ্ঞাতনামা সন্ত্রাসী দিয়ে হুমকি ধামকি বয় ভীতি প্রদর্শন করে আসিতেছে।
১,মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেশ ও জাতির কাছে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।
২,সৌদি আরব বাংলাদেশ দূতাবাস মাধ্যমে তার কোম্পানি আত্মসাৎকৃত অর্থ পূর্ণ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
৩,বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন প্রবাসী ব্যবসায়ী আমার কষ্টের টাকা গড়া কোম্পানি এভাবে দখল হয়ে যাবে আমি মেনে নিতে পারছিনা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মাধ্যমেই প্রতিকার চাই।