অবৈধভাবে ঘের দখল ও চাঁদাবাজ এর বিরুদ্ধে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধিঃ

Date: শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
news-banner
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নে চাঁদাবাজ অবৈধভাবে গের দখল এবং অন্যের জমি দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে 
 গত৩/০৪/২০২৬ শুক্রবার মোড়লগঞ্জ থানার বহর বুনিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা উক্ত মানববন্ধন আয়োজন করেন।

 মানববন্ধনে উপস্থিত জমির মালিক ও মৎস্য চাষিরা অভিযোগ করে বলেন দুর্ধর্ষ ডাকাত চান মিয়া ও স্থানীয় মাদক ব্যবসায়ী আলমগীর ও আজিম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী ও ঘেড় মালিক সহ স্থানীয় মৎস চাষিরা।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে উক্ত বাহিনীর অত্যাচারে অনেকে সর্বহারা হয়ে মানবেতর জীবন যাপন করছেন স্থানীয় ঘের মালিক ও মৎস্য চাষিরা, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে
চিহ্নিত এই সন্ত্রাসীদের 
দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছেন মানব বন্ধনে উপস্থিত বক্তারা।

Leave Your Comments