সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ের পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে তারা দ্রুত সলঙ্গা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর বলে ধারণা করা হচ্ছে। এখনো শিশুটির পরিচয় পাওয়া যায়নি। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।