শ্রীমঙ্গলে বিজিবি ও এসআরবির যৌথ অভিযান: ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার

Date: শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
news-banner
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথ অভিযান চালিয়ে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৬ বিজিবি) ও এসআরবি-৯। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
শনিবার বিজিবির অফিশিয়াল ফেসবুক পেজে অভিযানের ছবি ও সংক্ষিপ্ত তথ্য প্রকাশ করা হলে বিষয়টি সামনে আসে।
তবে অভিযান সফল হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি কিংবা এসআরবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বিস্তারিত তথ্য সম্বলিত কোনো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।
এ বিষয়ে এসআরবি-৯ শ্রীমঙ্গলের অধিনায়ক এএসপি হাবিবুর রহমান জানান, খুব শীঘ্রই অভিযানের বিস্তারিত তথ্য উল্লেখ করে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হবে।

Leave Your Comments