"দ্বীনি শিক্ষায় আলোকিত জীবন, নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ"এই অঙ্গীকার নিয়ে নতুন ভাবে শিক্ষার আলো ছড়াতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের লালমা গ্রামে নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে"লালমা দাখিল মাদ্রাসা"টি।২৪ অক্টোবর-২০২৬ ইং তারিখ রোজ শনিবার বেলা এগারোটায় উক্ত মাদ্রাসা ময়দানে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলকে নিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া।
উক্ত লালমা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ নুরুল হক এলাকাবাসী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তান প্রতিটি মা বাবার হৃদয়ের সবচেয়ে প্রিয় সম্পদ,আর তার সুন্দর ভবিষ্যৎ তোলাই তাদের জীবনের অন্যতম বড় স্বপ্ন।আমরা বিশ্বাস করি, আপনার সন্তানের মাঝে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক শিক্ষা, সুন্দর পরিবেশ, নৈতিক আদর্শ ও যত্নশীল পরিচর্যা।
আপনার সেই স্বপ্ন পূরণের পথে আমরা হতে চাই আপনাদের বিশ্বস্ত সহযোগী।লালমা দাখিল মাদ্রাসায় আমরা চাই, প্রতিটি শিশু পবিত্র কোরআনের আলোকে আলোকিত হোক,দ্বীনি শিক্ষায় সমৃদ্ধ হোক, আধুনিক জ্ঞানে দক্ষ হয়ে উঠুক এবং নৈতিকতা, মানবিকতা ও উত্তম চরিত্রে নিজেকে গড়ে তুলুক।
আপনার সন্তানের হাতে খড়ি থেকে শুরু করে তার আগামী দিনের পথ চলায় আমরা আন্তরিকতা, ভালবাসা ও দায়িত্বশীলতার সঙ্গে পাশে থাকতে চাই, ইনশাআল্লাহ।তাই আপনার আদরের সন্তান কে প্লে শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ভর্তি করানোর জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
উল্লেখ্য যে,প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত রয়েছে নূরানী পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষার সুযোগ। আসুন আমরা সবাই মিলে আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলি যেন তারা দ্বীনের আলোয় আলোকিত, জ্ঞানে সমৃদ্ধ, চরিত্রে সুন্দর এবং দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত আদর্শ মানুষ হতে পারে। আপনার সন্তানের আগামী হোক সুন্দর, জীবন হোক আলোকিত। আপনার আস্হা আমাদের অঙ্গীকার, একসঙ্গে গড়বো সুন্দর ভবিষ্যৎ। মহান আল্লাহ তায়ালা আমাদের সন্তানদের নেককার, সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে কবুল করুন, আমীন।
১ নভেম্বর-২০২৬ ইং তারিখ থেকে ৩০ ডিসেম্বর-২০২৬ ইং তারিখ পর্যন্ত ভর্তি শুরু।২ জানুয়ারি-২০২৭ ইং তারিখ শনিবার শুভ উদ্বোধন ৩ জানুয়ারি-২০২৭ ইং তারিখ রোজ রবিবার যথারীতি ক্লাস শুরু।
উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।