রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স মোবাইল ব্যবসায়ী সমিতির ২০২৫ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় ব্যবসায়ী নেতা আবিদ নাফিস ফুয়াদ।
গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ফুয়াদের এই জয়ে মার্কেটের সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শরীফুজ্জামান এবং সহ-সভাপতি পদে মোঃ সাজেদুল ইসলাম কলিজ এছাড়া কমিটির অন্যান্য পদে। যারা রয়েছেন তারা হলেন— যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হোসাইন ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ মোঃ আশিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী শান্ত এবং কার্যকরী সদস্য মোঃ রাকিব হাসান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবিদ নাফিস ফুয়াদ এক প্রতিক্রিয়ায় তাকে এই সম্মান ও দায়িত্ব দেওয়ায় সকল ব্যবসায়ীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "ব্যবসায়ীদের ঐক্য বজায় রাখা এবং শপিং কমপ্লেক্সের সার্বিক উন্নয়নে আমি পূর্বের ন্যায় সর্বদা কাজ করে যাব।"
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব স্বাক্ষরিত এই ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।