ঢাকা কলেজে পড়ুয়া দিনাজপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে শীতকালীন ব্যাডমিন্টন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
১১ জানুয়ারি ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ও রেজা ইএনটি হাসপাতালের চেয়ারম্যান ডা: আবু রেজা এম,এ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আবু রেজা এম. এ চৌধুরী বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, মানসিক দৃঢ়তা গড়ে তোলে এবং নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ সৃষ্টি করে। ছাত্রসমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়, যা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো:রোকনুজ্জামান রনি ও উপদেষ্টামণ্ডলীর সদস্য, মো: স্বাধীন সরকার, আবু রায়হান, মতিয়ার,রাশেদুল ইসলাম রাশেদ, অয়ন, শিশির।
সভাপতিত্ব করেন মোঃ সাঈদ হোসেন এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন নূরনবী হাসান নাহিদ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আসন ভিত্তিক দল অংশগ্রহণ গ্রহন। উক্ত খেলায় বিজয়ী হয় দিনাজপুর-২ আসন। এবং রানার্সআপ হয় দিনাজপুর-৬ আসন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরবর্তীতে অনুষ্ঠিত হয় আনন্দঘন বার্ষিক বনভোজন।