রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা হাট বাজারের রাস্তার ইট বড়বিল ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হুদা ক্ষমতার দাপটে অবৈধভাবে উত্তোলন করার অভিযোগ উঠেছে।
সরে জমিনে জানা যায় বড়বিল মন্থানা হাটের পূর্ব দিকের গলির রাস্তার ইট গতকাল মঙ্গল বার সকালে চেয়ারম্যানের ছোট ভাই রুহুল আমিন শ্রমিক দিয়ে রাস্তার ইট উত্তোলন করে মাহিন্দ্রারা টলিযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা,হাট ইজারাদার, হাট কমিটি আটক দেয়। হাট ইজারাদার মহিবুল্লাহ জানতে চাইলে ইউপি চেয়ারম্যানের ভাই রুহুল আমিন বলেন ইট চেয়ারম্যান পরিষদে নিয়ে যেতে বলেছে পরিষদে উম্মক্ত নিলাম দেওয়া হবে। হার্ট কমিটির সভাপতি মারুফ রহমান মোবাইল ফোনে চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন এখানে ঢালাই রাস্তা হবে এজন্য ইট নিলাম দেওয়া হয়েছে আমরা নিলামে পেয়েছি আমরা ইট নিয়ে যাব। এ ব্যাপারে হাট কমিটি ও ইজারা দার উপজেলা প্রকৌশলীর কাছে যোগাযোগ করে জানতে পারেন ইট এখন পর্যন্ত নিলাম হয়েছি কিনা আমরা জানি না। একথা জানতে পেরে স্থানীয় জনতা,হাট ইজারাদার ও হাট কমিটি ইট মাহিন্দ্রা টলি থেকে নামিয়ে রাখতে বাধ্য হয়। এ ব্যাপারে ইউনিয়ন সহকারী (ভূমি) অজিফা বলেন নিলামের বিষয়ে আমার জানা নাই। আমি ইউএনও স্যারের নির্দেশে ইট উত্তোলন ও পরিবহন রেখেছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মোঃ ওবায়দুর রহমান বলেন আমাদের কাছে বড়বিল মন্থানা ইটের রাস্তার ইট নিলামের প্রাককলন (এস্টিমেট) করে দিয়েছে চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হুদা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার এর কাছে জানাতে চাইলে তিনি বলেন বিষয়টি সম্পর্কে আমাকে একজন ফোন দিয়েছিল
নিলাম হয়েছে কিনা আমি জানিনা আমাকে কোন চিঠি দেওয়া হয়নি। যদি নিলাম হয়ে না থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয় বড়বিল ইউ,পি চেয়ারম্যান
এ্যাড,শামসুল হুদা অভিযোগের ব্যাপারে এ প্রতিনিধিকে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী নিলাম দেওয়া হয়েছে।