জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রংপুরের মাসুম বিল্লাহ

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
news-banner
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এনসিপি-র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে আগামী ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রংপুর জেলার পীরগঞ্জের কৃতি সন্তান মাসুম বিল্লাহ।

মাসুম বিল্লাহ এর আগে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সংগঠনটির রংপুর জেলা ও মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে তৃণমূল পর্যায়ে দক্ষতার পরিচয় দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে পেশায় একজন প্রভাষক।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে সভাপতি ও ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করে ঘোষিত এই কমিটিতে মাসুম বিল্লাহর পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাদের স্থান দেওয়া হয়েছে। গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে স্বাক্ষরিত এই কমিটির মাধ্যমে জাতীয় যুবশক্তিকে আরও গতিশীল করার লক্ষ্য ব্যক্ত করা হয়েছে।

মাসুম বিল্লাহ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় পীরগঞ্জসহ রংপুরের রাজনৈতিক মহলে আনন্দের জোয়ার বইছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।

Leave Your Comments