রোয়াংছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
news-banner
 বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকালে ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ, বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি এবং রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার-এর দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে ২৫৬৯ বুদ্ধাব্দের এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় বিহার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সভাপতিত্ব করেন জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: পঞ্ঞা নাইন্দা মহাথের। শোভাযাত্রায় গৌতম বুদ্ধ-এর জীবন স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ ঘটনাবলি—বোধিসত্ত্ব সুমেধা ঋষির দীপঙ্কর বুদ্ধের নিকট বুদ্ধত্বের বর প্রাপ্তি, জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ—স্মরণ করে বিকাল ৩টায় বটগাছের বৃক্ষে চন্দ পানি দিয়ে।পূজা করে ধর্মদেশনা প্রদান করা হয়। 
বিশ্বশান্তি কামনায় আয়োজিত এ শোভাযাত্রা বিহার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রোয়াংছড়ি পাড়া, বাজার পাড়া, ওয়াগ্য পাড়া ও বটতলী পাড়া প্রদক্ষিণ করে পুনরায় বিহারে এসে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাগলাছড়া সর্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগাশ্রী ভিক্ষুসহ প্রায় দুই হাজার দায়ক-দায়িকাবৃন্দ।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

Leave Your Comments