পঞ্চগড়ে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত এএসআই "মোসাররফ হোসেন"

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি :

Date: বুধবার, এপ্রিল ০৮, ২০২৬
news-banner
পুলিশি সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া মডেল থানার এএসআই (নিঃ) মো: মোসাররফ হোসেনকে **‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’** হিসেবে নির্বাচিত করা হয়েছে।

পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে মার্চ-২০২৬ মাসের পারফরম্যান্স বিবেচনা করে তাকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। ওয়ারেন্ট তামিল ও আইন-শৃঙ্খলা রক্ষায় তার বিশেষ তৎপরতা এবং নিষ্ঠার কারণে তাকে এই মর্যদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এএসআই মোসাররফ হোসেন বলেন, এই অর্জন আমার একার নয়, এটি পুরো টিমের কাজের প্রতিফলন। জেলা পুলিশ প্রশাসনের এই স্বীকৃতি আমার কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে এবং জননিরাপত্তায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে উৎসাহিত করবে।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে তার হাতে এই সম্মাননা তুলে দেন। তার এই সাফল্যে তেঁতুলিয়া মডেল থানার সহকর্মী ও স্থানীয় সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন।

Leave Your Comments