নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

Date: বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে এসআই (নিঃ) বিনয় বাড়ৈ ও তার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯/০৪/২০২৬ খ্রিঃ দিবাগত রাত আনুমানিক ০০.৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন পশ্চিম শহিদ নগর ১৭নং ওয়ার্ড এর বায়তুল ওয়াকিল জামে মসজিদ এর সামনে ১। মোঃ জামাল হোসেন (২৯), পিতা- মোঃ জালাল হোসেন, মাতা- মৃত রিনা বেগম, স্থায়ী : (সাং-মুসলিম নগর রনদা প্রসাদ বিশ্ববিদ্যালয় গলি), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা -নারায়ণগঞ্জ এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে আসামি মোঃ জামাল হোসেন (২৯) এর দেহ তল্লাশীকালে তার হেফাজত হতে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave Your Comments