আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাতটায় শহরের কিল্লারপুলস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা করেন মহানগর যুবদল।
প্রস্তুতিসভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের পক্ষ বিশাল র্যালি থেকে শুরু করে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দিন মহানগর যুবদলের উদ্যোগে শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিকেল তিনটায় বর্ণাঢ্য বিশাল র্যালি বের করা হবে। এতে মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন নেতৃবৃন্দরা অংশগ্রহণ করবে।
এছাড়াও ২৮ অক্টোবর মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, বন্দর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন আলোচনা সভা, র্যালি,ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, খাদ্য বিতরণ হবে। স্ব স্ব ইউনিটের নেতাকর্মীদেরকে ঘোষিত কর্মসূচি স্বতস্ফূর্তভাবে পালন করার আহ্বান করছি।
এছাড়াও দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে নেতাকর্মীদেরকে দীক নির্দেশনা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তারা।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, এড. শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, আশরাফুল ইসলাম তান্না, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।