রংপুর সদরের খলেয়া ইউনিয়নে আগুনে দুই ভাইয়ের সর্বস্ব পুড়ে ছাই

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার ৫ নং খলেয়া ইউনিয়নের দক্ষিণ খলেয়া মাঝাপাড়ায় আগুনে মমিন ও সেলিম দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ৪টি ঘর, ২টি গরু, টিভি, ফ্রিজ, পাসপোর্ট, ৩ ভরি স্বর্ণ, প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা, আইডি কার্ড, সম্পত্তির দলিল ও আসবাবপত্রসহ সব পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি সর্বস্ব হারিয়েছেন। আজ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লোকমান হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ মাসুদ রানা, খলেয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোত্তালেবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মুনিমুল হক, ইউপি সদস্য মোঃ আব্দুল মাজেদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন ও খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাওছার আলম শাহ্।

Leave Your Comments