বাংলাদেশ বট লিভ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন:সভাপতি চিশতী ও সাঃ সম্পাঃ ফাইজুল

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি :

Date: শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দ ইকো রিসোর্টে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ বট লিভ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশন-এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এক স্বচ্ছ ও শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনার জনাব জাহাঙ্গীর আলমের সহযোগিতায় অ্যাসোসিয়েশনের অফিস সচিব আনিসুর রহমানের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি:
সভাপতি: নিয়াজ আলী চিশতী (Niaz Ali Chisty)
সহ-সভাপতি: মো. আলমগীর হোসেন ও মো. ছালাম।
সাধারণ সম্পাদক: মো. ফাইজুল ইসলাম।
যুগ্ম সম্পাদক: মো. আসাদুজ্জামান ও মো. সাইদুল হাসান প্রধান।
কোষাধ্যক্ষ: আনোয়ার হোসেন।
পরিচালকবৃন্দ: মুখলেসুর রহমান, ওয়ারেজ জামান, শেখ ফরিদ, জহিরুল ইসলাম বাবলু ও সেলিম মাহমুদ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি, পঞ্চগড় চেম্বার অব কমার্স, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি নিয়াজ আলী চিশতী তার বক্তব্যে বলেন, "বট লিভ টি সেক্টর দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা মানসম্মত চা উৎপাদন ও ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করব। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার ও সহজ ঋণ সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হবে।"

সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম বলেন, "সদস্য ও ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।"

অনুষ্ঠান শেষে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান জনাব শাহ আলম সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। নবনির্বাচিত এই কমিটি দ্রুতই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

Leave Your Comments