পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১মে) সকাল ১১টায় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) তেঁতুলিয়া উপজেলা শাখার উদ্যোগে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহ্যবাহী তেঁতুল তলায় এই কর্মসূচি পালন করা হয়।
ফারিয়া তেঁতুলিয়া শাখার সভাপতি মামুন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন। এছাড়া আরও বক্তব্য রাখেন:
শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক,আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সহ-সভাপতি,মো. মমিন উদ্দিন, সহ-সভাপতি।
মানববন্ধনে বক্তারা বলেন, ঔষুধ কোম্পানির প্রতিনিধিরা সারাদেশে নিরলসভাবে সেবা দিয়ে গেলেও তারা নানা সময়ে বৈষম্য ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেঁতুলিয়াতেও এই প্রতিবাদ জানানো হচ্ছে। বক্তারা অবিলম্বে প্রতিনিধিদের বিরুদ্ধে সকল প্রকার অন্যায্য আচরণ ও বৈষম্য বন্ধ করার জোর দাবি জানান। একইসঙ্গে তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত মানববন্ধনে তেঁতুলিয়া ফারিয়া সমিতির সকল স্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।