আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী

বাগেরহাট প্রতিনিধি :

Date: বুধবার, মে ১৩, ২০২৬
news-banner
চিকিৎসা সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পদক-২০২৬ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর সিইও ডা: এ কে এম নজরুল ইসলাম ফারুকী। 

 শনিবার (৯ মে ) বিকাল সাড়ে ৪ টায় ঢাকার অরনেট (থ্রি স্টার) হোটেল এ ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স সোসাইটি চ্যাপ্টার এর উদ্যোগে আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষ্যে 
"শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমাদের করণীয়" শীর্ষক বিষয় আলোচনা ও এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আজিমুল আহসান এই সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার, সমাজ সেবক, ব্যবসায়ী, সাংস্কৃতিক,চলচ্চিত্র, রাজনীতি ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। 
 
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ গুণীজন কে পুরস্কার প্রদান করা হয়। 

তার এই কৃতিত্বে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ, তিনি এর আগেও দেশ ও বিদেশ থেকে বিভিন্ন এ্যাওয়ার্ড পেয়েছেন।

Leave Your Comments