মুন্সীগঞ্জে সিরাজদিখান থানা কেয়াইন ইউনিয়ন যুবদলের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় কেয়াইন ইউনিয়ন নিমতলা যুবদলের ঘোষিত অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের সক্রিয় সদস্যদের উপস্থিতি নিয়ে দলের ভেতরে ও স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জ সিরাজদিখান থানা কেয়াইন ইউনিয়নের নিমতলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
তবে কর্মসূচির সামনের সারিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় যুবদলের কয়েকজন নেতাকর্মীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,কেয়াইন ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন (জয়) ৫ আগস্ট ছাত্র হত্যা সহ জ্বালাও পোড়া মামলার আসামি ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় পরিচিত। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত যুবদলের কর্মসূচিতে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন যুবদল নেতা।
তাদের দাবি, আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অংশগ্রহণ পুরো কর্মসূচিকেই প্রশ্নবিদ্ধ করেছে।
এ বিষয়ে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা প্রয়োজন বলে জানান।